পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

রাজধানীর মিরপুরে নবজাতকের খণ্ডিত মস্তক উদ্ধার: মা আটক

ঢাকা: রাজধানীর মিরপুর থানার মধ্য মনিপুর খলিল মিয়ার বস্তি থেকে এক নবজাতকের খণ্ডিত মস্তক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে ওই বস্তির গণবাথরুম থেকে মস্তকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নবজাতকের মা সোনিয়াকে (১৮) আটক করেছে পুলিশ।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম শীর্ষ নিউজকে বলেন,নবজাতকের মস্তকটি ধারালো অস্ত্র দিয়ে কেটে দেহ থেকে আলাদা করা হয়েছে বলে মনে হচ্ছে। আটক নবজাতকের মা সোনিয়া পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তার সঙ্গে জামাল নামে এক ছেলের অবৈধ সম্পর্ক রয়েছে। জামালের সঙ্গে দৈহিক সম্পর্কের ফলে তিনি অন্তঃসত্ত্বা হন। গতকাল সোমবার রাতে কৃমির ওষুধ খাওয়ার পর তার প্রসব ব্যথা ওঠে। সকালে বাথরমে গেলে শুধু মস্তক প্রসব করেন তিনি। এসআই আব্দুল হালিম আরও জানান, প্রায় ২ঘণ্টা ধরে ওই বাথরুমের সেফটিক ট্যাংকে তল্লাশি চালানো হয়। কিন্তু নবজাতকের শরীরের অবশিষ্ট অংশ পাওয়া যায়নি। এরপর নবজাতকের মা সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। উদ্ধার করা মস্তক ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। মিরপুর থানার ডিউটি অফিসার আকলিমা আক্তার শীর্ষ নিউজকে বলেন, খণ্ডিত মস্তক উদ্ধার হলেও তার দেহটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

রাজধানীর মিরপুরে নবজাতকের খণ্ডিত মস্তক উদ্ধার: মা আটক

আপডেট টাইম : ০২:৫৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬