পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে যুবলীগের হামলা-লুটপাট

নাটোর: সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা আহাদ আলী সরকারের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে যুবলীগ নেতাকর্মীরা।

এ সময় সাবেক প্রতিমন্ত্রীর মেয়ে, জামাতা ও বাড়ির তত্ত্বাবধায়ককে মারধর করে বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।

আহাদ আলী সরকারের পরিবারের সদস্যদের দাবি, লুট হওয়া স্বর্ণালংকারের মূল্য আনুমানিক চার লাখ টাকা।

মঙ্গলবার রাত ৯টার দিকে দলের অভ্যন্তরীণ কোন্দলে এ হামলার ঘটনা ঘটে।

এই হামলার জন্য জন্য স্থানীয় যুবলীগের একটি অংশকে দায়ী করেছেন সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী।

আহাদ আলী রাতেই তার বাসায় ফিরে তাৎক্ষণিক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পৌর যুবলীগের সদস্য সাব্বির হোসেনের নেতৃত্বে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।

নাটোর থানার পুলিশ পরিবারের বরাত দিয়ে জানায়, রাত নয়টার দিকে ছয়-সাত জন যুবক ক্রিকেটের স্ট্যাম্প ও আগ্নেয়াস্ত্র নিয়ে আহাদ আলীর কানাই খালির বাসভবনের নিচতলায় ঢুকে পড়ে। বাসার তত্ত্বাবধায়ক বাধা দিলে দুর্বৃত্তরা তাকে বেধড়ক পিটায়। তারা বাসার ভেতরে ঢুকে পড়লে আহাদ আলী সরকারের মেয়ে মৌসুমী পারভীন সেখানে এলে তাকেও স্ট্যাম্প দিয়ে পেটায়।

তখন প্রতিমন্ত্রীর দুই জামাতা মাজহারুল ইসলাম ও আশরাফুল ইসলামকেও মারধর করে তারা। এ সময় আহাদ আলী সরকারের স্ত্রী চিৎকার করতে থাকলেও ভয়ে আশ পাশ থেকে কেউ এগিয়ে আসেনি। ততক্ষণে দুর্বৃত্তরা প্রতিমন্ত্রীর বাসায় থাকা স্বর্ণালংকার লুট করে দ্রুত চলে যায়।

এ ব্যাপারে কথা বলতে সাব্বিরের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে যুবলীগের হামলা-লুটপাট

আপডেট টাইম : ০৩:১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬