পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

শাহজালালে ১২টি সোনার বারসহ একজন আটক

ঢাকা : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২টি সোনার বার ও একটি সোনার চেইন উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় জড়িত মাজিদ সরকার (৩৫) নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক মইনুল খান সাংবাদিকদের বলেন, আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ওই যাত্রী একটি বিমান যোগে মালয়েশিয়া থেকে ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে আসেন। এসময় তার আচরণে সন্দেহ হয়। পরে তার দেহ তল্লাশি করা করা হয়। এসময় তার কোমরের বেল্ট থেকে একটি সোনার বার উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয় একটি সোনার চেইনও।

এরপর তাকে আটকের পর আরো জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে আরো ১১টি সোনার বার পাওয়া যায়। এই ১১টি বার প্যাকেটে মোড়ানো অবস্থায় তার পায়ুপথে গোপন করে রাখা হয়েছিল। আটক ব্যক্তির বাড়ি কুমিল্লা জেলায় বলে তিনি জানিয়েছে। উদ্ধারকৃত সোনার ওজন প্রায় দেড় কেজি হবে। মাজিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

শাহজালালে ১২টি সোনার বারসহ একজন আটক

আপডেট টাইম : ০৫:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০১৬