পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কুমিল্লায় র‌্যাবের ‘লক্ষ্যভ্রষ্ট’ গুলিতে পুলিশের এএসআই আহত

কুমিল্লা: চৌদ্দগ্রামে র‌্যাবের গুলিতে হাসান নামে পুলিশের এক এএসআই গুরুতর আহত হয়েছেন। মাদক ব্যবসায়ীদের সাথে গুলি বিনিময়ের সময় র‌্যাবের ‘লক্ষ্যভ্রষ্ট’ গুলিতে তিনি আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। আহত হাসান চৌদ্দগ্রাম থানায় কর্মরত । শুক্রবার গভীর রাতে জেলার ঘোলপাশার ইউনিয়নের বাবুর্চি গ্রামে এ ঘটনা ঘটে।

র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে কুমিল্লা র‌্যাব- ১১ এর একটি দল উপজেলার ঘোলপাশার ইউনিয়নের বাবুর্চি গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ৩০ কেজি গাঁজাসহ শালুকিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে ফয়সাল (৩০) কে আটক করে।

অভিযানের এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা ডাকাত-ডাকাত বলে চিৎকার শুরু করে। এসময় গ্রামবাসীরা লাঠিসোটা নিয়ে র‌্যাব সদস্যদের উপর হামলা চালায়। খবর পেয়ে কুমিল্লা থেকে র‌্যাবের অতিরিক্ত ফোর্স এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের এসআই ইব্রাহীম ও এএসআই হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব সদস্যরা শর্টগানের গুলি ছোড়ে। এসময় ভুল বশত তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পুলিশের এএসআই হাসান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত। পরে তাকে উদ্ধারের পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আজ শনিবার দুপুরে ঢাকা চক্ষু ইনষ্টিটিউটে ভর্তি করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি মোঃ ফরহাদ হোসেন বলেন, রাতের অন্ধকারে র‌্যাবের ভুলের কারণে অনাকাংখিতভাবে এ.এস.আই হাসানের চোখে গুলিবিদ্ধ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কুমিল্লায় র‌্যাবের ‘লক্ষ্যভ্রষ্ট’ গুলিতে পুলিশের এএসআই আহত

আপডেট টাইম : ০৬:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০১৬