পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

দুই সন্তান হত্যা: স্বীকারোক্তি শেষে কারাগারে জেসমিন

ঢাকা: রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই সন্তানকে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া শেষে মা মাহফুজা মালেক জেসমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে জেসমিন স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেন।

পাঁচ দিনের রিমান্ডের শেষ দিনে জেসমিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লোকমান হেকিম তাকে আদালতে হাজির করেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।

এর আগে গত ৯ মার্চ পাঁচ দিন ও ৪ মার্চ আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক লোকমান হেকিম জানান, রিমান্ডে জেসমিন আগের মতোই দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করেছেন। পাশাপাশি তিনি হত্যার কারণ হিসেবে তাদের পড়ালেখা নিয়ে দুশ্চিন্তার কথা উল্লেখ করেছেন।

গত ২৯ ফেব্র“য়ারি বনশ্রীর বি-ব্লকের একটি বাসায় জেসমিনের দুই সন্তান নুসরাত আমান (১২) ও আলভী আমানের (৬) মৃত্যু হয়। মৃত্যুর পর স্বজনেরা বলেন, স্থানীয় একটি চায়নিজ রেস্তোরাঁর খাবার খেয়ে তাদের মৃত্যু হয়েছে। পরদিন ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়া যায়।

এরপর ৩ মার্চ র‌্যাব দাবি করে, তাদের জিজ্ঞাসাবাদে জেসমিন সন্তান হত্যার দায় স্বীকার করেছেন। ওই দিন রাতেই জেসমিনকে একমাত্র আসামি করে দুই সন্তানের বাবা আমান উল্লাহ রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরদিন রামপুরা থানার পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে পুলিশ সন্তোষজনক তথ্য না পাওয়ায় ৯ মার্চ আলোচিত মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

দুই সন্তান হত্যা: স্বীকারোক্তি শেষে কারাগারে জেসমিন

আপডেট টাইম : ০৫:০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০১৬