পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

রিজার্ভ চুরি: দুই তদন্তের পর ব্যবস্থা নেবে দুদক

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাংলাদেশ ব্যাংকের তদন্তে নজর রাখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের তদন্তের পরে দুদকও এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

আজ সোমবার দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ এ কথা বলেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির বিষয়ে দুদক অনুসন্ধান করবে কি না জানতে চাইলে তিনি বলেন, দুদক একটি স্বাধীন কমিশন। যেখানে দুর্নীতি হবে সেখানেই যাবে।

নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতিবাজদের জন্য দুদক হবে আতঙ্কের। কাউকে ছাড় দেওয়া হবে না। আর যারা দুর্নীতি করে না তাদের জন্য দুদক হবে বটবৃক্ষ।

দায়িত্ব নেওয়ার পর আজ দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ইকবাল মাহমুদ। এ সময় তিনি বলেন, দুদককে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়া হবে। দেশের জনগণ যেন প্রতিষ্ঠানটির প্রতি আস্থা রাখতে পারে সে অনুযায়ী কাজ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

রিজার্ভ চুরি: দুই তদন্তের পর ব্যবস্থা নেবে দুদক

আপডেট টাইম : ০৯:৫৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬