পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সারাদেশে সড়ক-মহাসড়কের পার্শ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ———ওবায়দুল কাদের

ফারুক আহমেদ সুজন : আগামীকাল থেকে সারাদেশে সড়ক-মহাসড়কের পার্শ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

মন্ত্রী আজ গুলিস্তান মোড়ে সিএনজি অটোরিক্সা মিটারে চলাচল নিশ্চিতকরণ এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে বিআরটিএ’র চলমান মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে একথা জানান।

মন্ত্রী বলেন, স্থাপনা নির্মাণকারীদের অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার জন্য ইতোমধ্যে দেয়া এক মাসের সময়সীমা আজ শেষ হচ্ছে। কিছু কিছু স্থাপনা সরিয়ে নেয়া হলেও যে সকল স্থাপনা সরিয়ে নেয়া হয়নি সে-সবের বিরুদ্ধে আগামীদিন থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়া এবং মিটারে চলাচলকারী অটোরিক্সার সংখ্যা ইতোমধ্যে বাড়ছে। তবে যে সকল চালক এ নির্দেশনা মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে মহিলাদের জন্য নির্ধারিত বাসে মহিলা যাত্রীদের চলাচলের অনুরোধ জানিয়েছেন। এসময় মন্ত্রী সিএনজি অটোরিক্সাসহ বাস যাত্রীদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পরিচালক (প্রশাসন) মশিয়ার রহমান, পরিচালক (এনফোর্সমেন্ট) বিজয় ভূষণ পাল,উপপরিচালক শফিকুজ্জামান ভূঞা,সহকারী পরিচালক নুরুল ইসলাম, আবু আশরাফ সিদ্দিকী,ও মোটরযান পরিদর্শক সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

সারাদেশে সড়ক-মহাসড়কের পার্শ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ———ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৭:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬