পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রিজার্ভ চুরিতে আতিউরের কোনো সম্পৃক্ততা নেই: সেতুমন্ত্রী

সাভার: রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের কোনো সম্পৃক্ততা নেই। তিনি অত্যন্ত ভালো লোক। যেহেতু উনি গভর্নর সেহেতু সে দায় তিনি এড়াতে পারেন না। তাই তাকে পদত্যাগ করতে হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে মহাসড়কের সংস্কার কাজের পরিদর্শন করতে এসে সংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় বর্তমান গভর্নরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির অত্যন্ত ভালো লোক। তিনি আমার সঙ্গে রেল সচিব ছিলেন। তার সঙ্গে আমি অনেক কাছে থেকে মিশেছি। সুতরাং তার যোগ্যতার বিষয়ে কোন প্রশ্ন করা চলে না।

বিএনপির কাউন্সিলে বাধার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের কাউন্সিলে কোন বাধা দেওয়া হয়নি। বাধা দিলে এত উৎসব মুখর পরিবেশে বিএনপি তাদের কাউন্সিল করতে পারতো না। শুধু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নয়, তাদের চাহিদা মতো সোহরাওয়ার্দী উদ্যানও বরাদ্দ দেওয়া হয়েছে।

মহাসড়কের সংস্কার কাজ পরিদর্শনকালে ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমানসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

রিজার্ভ চুরিতে আতিউরের কোনো সম্পৃক্ততা নেই: সেতুমন্ত্রী

আপডেট টাইম : ০২:১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০১৬