পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই আইন লঙ্ঘন করছেন: আইজিপি

ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই আইন লঙ্ঘন করেন। পুলিশ ইচ্ছা করলেই সব কিছু করতে পারে না। পুলিশের অনেক সীমাবদ্ধতা রয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উদ্যোগে ‘জননিরাপত্তা বিধানে গণমাধ্যম ও পুলিশের ভূমিকা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আইজিপি বলেন, ভুলত্রুটি পুলিশেরও আছে। পুলিশের সমালোচনা করতে হবে। পুলিশ পরিবর্তনে বিশ্বাসী। গণমাধ্যমের পরামর্শ নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই।

জানিয়ে আইজিপি বলেন, ‘জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান শক্ত’। বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে পুলিশ ট্রাফিক সিগন্যাল পরিচালনা করছে।

ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের বিষয়ে তিনি বলেন, ‘পাবলিক নিরাপত্তার কারণেই ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এতে পাবলিক নিরাপত্তা নিশ্চিত হবে।

আইজিপি বলেন, ‘আমরা রাষ্ট্রের কাছে, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই,’ একই সঙ্গে জননিরাপত্তা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।

জেষ্ঠ্য সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের পরিচালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, নির্বাচন পর্যবেক্ষক নাজমুল আহসান কলিমুল্লাহ, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ ও ফকির আলমগীর প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই আইন লঙ্ঘন করছেন: আইজিপি

আপডেট টাইম : ০৪:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬