পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রাজশাহীতে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ: এমপির গাড়ি ভাঙচুর

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৫ জন আহত হয়েছে। ওই সময় স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

শনিবার বিকেলে উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়ন পরিষদের বর্ধিত সভাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যান সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর মেয়র তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। সেখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছায়ের কথা ছিল।

বর্ধিত সভা চলাকালে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ গ্রুপের লোকজন বর্ধিত সভার মঞ্চে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় মঞ্চের উপরে থাকে জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকছেদ ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেলসহ তার সমর্থকরা বাধা দেয়।

বাক-বিতন্ডার এক পর্যায়ে মকছেদ ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেলের লোকজন আব্দুল মজিদের উপরে হামলা চালালে মজিদ মাটিতে পড়ে যায়। এসময় উভয় গ্রুপের মধ্যে উত্তোজনা ছড়িয়ে পড়ে। আব্দুল মজিদের লোকজন সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করে।

হামলায় দাউকান্দি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকছেদ, সেক্রেটারি জালাল মাস্টারসহ ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে নেতাকর্মীরা দাবি করেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) হরিমারপুর স্কুলে আব্দুল মজিদ গ্রুপ ও দাউকান্দিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকছেদ ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল গ্রুপের লোকজন অবস্থান নিয়ে আছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, সংঘর্ষের ঘটনা শোনামাত্রই সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রাজশাহীতে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ: এমপির গাড়ি ভাঙচুর

আপডেট টাইম : ০৪:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬