পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

নারায়ণগঞ্জে পুরোহিতের হাত-পা বেঁধে রেখে মন্দির লুট

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজার উপজেলায় কৃষ্ণ মন্দিরের পুরোহিতকে পিটিয়ে স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দী কৃষ্ণ মন্দিরে এ ঘটনা ঘটে।

কৃষ্ণ মন্দির কমিটির সভাপতি শান্তি ভূষণ সাহা সাংবাদিকদের বলেন, রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জন মুখোশধারী দুর্বৃত্ত কৃষ্ণ মন্দিরের পুরোহিতের থাকার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে পুরোহিত তনয় গোস্বামীকে জিম্মি করে তাঁকে পেটাতে থাকে। এরপর তাঁর কাছ থেকে মন্দিরের চাবি নিয়ে হাত-পা ও চোখ বেঁধে মন্দিরের সামনে ফেলে রাখা হয়। পরে তারা মন্দিরের ভেতরে ঢুকে কয়েকটি মূর্তিকে পরিয়ে রাখা স্বর্ণালংকার ও বাক্স ভেঙে নগদ ২০ হাজার টাকাসহ বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায়।

পুরোহিত তনয় গোস্বামী বলেন, ডাকাতদের মুখে মুখোশ থাকায় তিনি কাউকেই চিনতে পারেননি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

নারায়ণগঞ্জে পুরোহিতের হাত-পা বেঁধে রেখে মন্দির লুট

আপডেট টাইম : ০৪:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬