অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

শরীয়তপুরে মন্দিরে হামলা: প্রতিমা ভাঙচুর, আটক ১

শরীয়তপুর: জেলার কেন্দ্রীয় মন্দির সহ ২টি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে দুবৃর্ত্তরা। এদিকে হামলা করে পালানোর সময় কাজী সিরাজুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার মধ্য রাতে এ হামলা চালানো হয়। এদিকে মন্দির ভাঙচুরের বিষয়ে উদ্বিগ্ন শরীয়তপুরের হিন্দু সম্প্রদায়ের মানুষ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার আনুমানিক রাত ১টার দিকে পালং কেন্দ্রীয় হরিসভার প্রধান ফটকের দরজার তালা ভেঙ্গে মন্দিরে প্রবেশ করে দুস্কৃতকারীরা। এসময় মন্দিরের ভেতরে থাকা ১০টি প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। অপর এক ঘটনায় কেন্দ্রীয় মন্দিরের কাছেই ঋষিবাড়ী কালি মন্দিরে হামলা চালিয়ে আরও ৩টি প্রতিমা ভাঙচুর করে দুবৃর্ত্তরা।

একই চক্র ঘটনা দুইটি ঘটিয়েছে বলে ধারনা করছে পুলিশ। এদিকে পুলিশের কাছে প্রতিমা ভাঙচুরের কথা স্বীকার করেছে আটককৃত সিরাজ।

অন্যদিকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে অভিযানে নেমেছে পুলিশ। কেন বা কোন উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে আরও অধিকতর তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে মন্দিরে হামলার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পরেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। মন্দিরের নিরাপত্তা জোরদারের পাশাপাশি দোষীদের দ্রুত সময়ের মধ্যে আটকের দাবী জানিয়েছে মন্দির কমিটির সদস্যরা।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

শরীয়তপুরে মন্দিরে হামলা: প্রতিমা ভাঙচুর, আটক ১

আপডেট টাইম : ০৮:০০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০১৬