পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রাজশাহীতে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩

পুলিশের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে রাজশাহীর নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর নওদাপাড়া আমচত্বর থেকে তাদের আটক করা হয়।

চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাৎক্ষণিকভাবে আটক অন্য দুজনের নাম জানা যায়নি।

রাজশাহী মহানগর পুলিশের (মুখপাত্র) ও রাজপাড়া থানার সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহমখদুম থানা পুলিশের একটি দল শুক্রবার বিকেলে আমচত্বর এলাকায় যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় ওই এলাকা দিয়ে একটি মোটরসাইকেল যোগে চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথসহ তিনজন যাচ্ছিলেন।

মোটরসাইকেলে তিনজন থাকায় পুলিশের দলটি তাদের থামার জন্য সংকেত দেয়। কিন্তু তারা মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দিয়ে গতি রোধ করে। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ পুলিশের সঙ্গে অশালীন আচরণ করেন। এ কারণে পুলিশ তাদের আটক করে।

তিনি আরো বলেন, পুলিশের সঙ্গে ‘অশালীন’ আচরণ এবং সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কাল (শনিবার) তাদের আদালতে তোলা হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রাজশাহীতে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩

আপডেট টাইম : ০৪:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০১৬