অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিলেটে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

সিলেট রেল স্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত ৯টায় গণমাধ্যমে পাঠানো মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দুপুর ২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইকবাল হোসাইন ও সহকারী পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি মহানগরের দক্ষিণ সুরমা থানার বেঝবাড়ি গ্রামস্থ মুক্তার মিয়ার বাড়ির দোতলা বিল্ডিংয়ের নিচতলায় পরিচালিত হয়। এসময় ইয়াবা ও হিরোইন বিক্রিকালে হাতেনাতে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন মো. সোহাগ (২৮), মো. ফয়েজ (২৭) ও আনোয়ার হোসেন (৩০)।

অভিযানকালে এক হাজার ৫৮২টি ইয়াবা, ৩৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও হিরোইনের আনুমানিক বাজারমূল্য সাড়ে তিন লাখ টাকা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিলেটে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

আপডেট টাইম : ০৪:১৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০১৬