অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

পাহাড়তলীতে ১৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম :নগরীর পাহাড়তলীর বিটাক মোড়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত ট্রাকটিও।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার হাজি বাড়ির রাবাতপুরের মৃত মো. ইদ্রিসের ছেলে মো. রাশেদ (২৪) এবং ফটিকছড়ি থানার সাদেক নগরের আকবর সাহেব বাড়ির আলী আহম্মদ সওদাগরের ছেলে মো. সালাহ উদ্দিন (২৩)।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে এসআই মহিউদ্দিন চৌধুরী ও মতিউর রহমান, এএসআই ইকবাল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে ওসি রনজিত কুমার বড়ুয়া বাংলামেইলকে জানান, কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে চট্টগ্রামের স্টেশন কলোনিতে বিক্রির জন্যে আনছিল। জব্দ করা ফেন্সিডিলও ট্রাকের আনুমানিক মূল্য ১৬ লাখ ২০ হাজার টাকা।

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি রনজিত।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

পাহাড়তলীতে ১৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

আপডেট টাইম : ০৫:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০১৬