পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নাটকে আসছে জনপ্রিয় কার্টুন চরিত্র মোটু-পাতলু

জনপ্রিয় কার্টুন সিরিজ মোটু-পাতলুর আদলে এবার নির্মিত হয়েছে নাটক। এর নামও রাখা হয়েছে মোটু-পাতলু। সমাজের নানা অসঙ্গতি, সমস্যা মোটু-পাতলুর চোখেই ধরা পড়ে। সহজ সরল মোটু এবং সূক্ষ বুদ্ধিসম্পন্ন এ যুগের ছেলে পাতলুর মজার মজার ঘটনা নিয়েই মোটু-পাতলু নাটকের কাহিনি।

গল্পে তাদের সঙ্গী হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা। উপস্থাপিকাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে নতুন সমস্যার মুখে পড়ে মোটু ও পাতলু। এরপর তারা কিভাবে সমস্যা উত্তরণ করে সামনে এগিয়ে যায়, তা দেখা যাবে এখানে।

রুম্মান রশীদ খানের লেখা এ নাটকটি পরিচালনা করেছেন মইনুল ওয়াজেদ রাজীব। মিডিয়াসফট প্রডাক্সন প্রযোজিত এ নাটকে মোটু’র ভূমিকায় অভিনয় করেছেন আনন্দ খালেদ। আর পাতলু চরিত্রে আছেন চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় অভিনেতা চিকন আলী। মোটু-পাতলু চিকন আলী অভিনীত প্রথম নাটক।

এছাড়া আরো আছেন ফেয়ার এন্ড হ্যন্ডসাম দ্য আল্টিম্যন ম্যন বিজয়ী আজাদ, কাজী উজ্জল এবং জনপ্রিয় উপস্থাপিকার চরিত্রে রুমানা মালিক মুনমুন।

এই নাটক দিয়ে দীর্ঘদিন পর নাটকে অভিনয় করলেন লাক্স তারকা মুনমুন। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘কমেডি নাটকে সাধারণত অভিনয় করার সুযোগ মেলেনা। এ নাটকে আমার অভিনীত চরিত্রে অভিনয় করার যথেষ্ট সুযোগ ছিল। আশা করছি মোটু-পাতলু অন্যান্য নাটক থেকে অনেকটাই আলাদা হবে, দর্শকরা বিনোদিত হবেন।’

নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে মোটু-পাতলু।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নাটকে আসছে জনপ্রিয় কার্টুন চরিত্র মোটু-পাতলু

আপডেট টাইম : ০৭:০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০১৬