পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

২ বিকাশ কর্মীকে গুলি করে ১২ লাখ টাকা ছিনতাই

ডেস্ক : রাজশাহী মহানগরীর মতিহার থানার কাপাশিয়া এলাকায় দুই বিকাশ কর্মীকে গুলি করে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১২টার দিকে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন রবিউল ইসলাম ও মোমিনুল ইসলাম পলাশ।

তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রবিউলের অবস্থা আশঙ্কাজনক। তার পেটে ও পিঠে ৫টি গুলি বিদ্ধ হয়েছে।

নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, বুধবার বেলা ১২টার দিকে ওমর এন্টার প্রাইজের দুই বিকাশ কর্মী টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বানেশ্বরের আইএফআইসি ব্যাংকে যাচ্ছিলেন। পথে কাপাশিয়ার বাংলা ট্র্যাকের সামনে ছিনতাইকারীরা তাদের মোটরসাইকেলে ধাওয়া করে পেছন থেকে গুলি করে। মোটরসাইকেলের পেছনে থাকা রবিউল পড়ে যান। এরপর চালক পলাশের পায়ে গুলি করা হয়। তারা দুজন মাটিতে পড়ে গেলে ছিনতাইকারীরা রবিউলের কাছে থাকা ১২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাদের দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুপুর পৌনে ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রবিউলের অস্ত্রোপচার চলছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

২ বিকাশ কর্মীকে গুলি করে ১২ লাখ টাকা ছিনতাই

আপডেট টাইম : ১১:৩২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০১৬