পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত-২

ডেস্ক: রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- বেকারি কর্মচারী সুমন মিয়া (২৭) । তিনি কুমিল্লার হোমনা উপজেলার নূর ইসলামের ছেলে। পল্টন টাওয়ারের মারিফা ফুড বেকারিতে কাজ করতেন সুমন।

অপরজন চা দোকানদার আবদুর রহমান (৭০)। তিনি যাত্রাবাড়ীর কাজলার নয়ানগর এলাকায় ভাড়া থাকেন। তিনি মাহবুবুর রহমান মোল্লা কলেজের পাশে চা বিক্রি করতেন।

জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে রাজধানীর পল্টন টাওয়ারে বিদ্যুৎস্পৃষ্ট হন সুমন মিয়া। আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সুমনের সহকর্মী সাইদুল ইসলাম জানান, পল্টন টাওয়ারের মারিফা ফুড বেকারিতে কাজ করতো সুমন। ভোরে পানির মোটর পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অপর ঘটনায় যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় চা দোকানদার আবদুর রহমান (৭০) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে দুর্ঘটনার শিকার হন তিনি।

আবদুর রহমানের ছেলে মো. আজাদ জানান, তারা যাত্রাবাড়ীর কাজলার নয়ানগর এলাকায় ভাড়া থাকেন। তার বাবা যাত্রবাড়ী মাহবুবুর রহমান মোল্লা কলেজের পাশে চা বিক্রি করতেন।

মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে রাস্তা পারাপারের সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তার বাবা।

সেখান থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

নিহতের ঘটনা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে রাখা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত-২

আপডেট টাইম : ১২:২২:১২ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০১৬