অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বঙ্গবন্ধুর ব্যবহৃত (ট্যোবাকো) পাইপ থানায় হস্তান্তর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি‬ : প্রায় ৪৫ বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ব্যবহৃত (ট্যোবাকো) পাইপ বঙ্গবন্ধু জাদুঘরে সংরক্ষণের উদ্দেশ্যে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে মোঃ দাউদ আলী নামে খুলনার পাইকগাছার এক ব্যক্তি। গত বৃহস্পতিবার থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদের নিকট পাইপটি হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তানের কারাগার থেকে দেশে প্রত্যাবর্তনের পর ১৯৭২ সালের ২২ ফেব্রুয়ারি ওয়াপদার বেড়িবাঁধ উদ্বোধনের উদ্দেশে পাইকগাছা সফর করেন। উপজেলার আলমতলাস্থ বেড়িবাঁধের উদ্বোধনী অনুষ্ঠান শেষে পানি উন্নয়ন বোর্ডের অতিথি ভবনে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় গড়ইখালী ইউনিয়নের পাতড়াবুনিয়া গ্রামের মৃত মুন্সী তাজেল গাজীর ১২ বছরের শিশু পুত্র মোঃ দাউদ আলীর হাতে হাত দিয়ে শুভেচ্ছা বিনিময় করার সময় বঙ্গবন্ধুর মুখ থেকে ব্যবহৃত (ট্যোবাকো) পাইপটি মাটিতে পড়ে যায়। পরে বঙ্গবন্ধু পাইপটি আর ওঠাননি। এ সময় শিশু দাউদ আলী পড়ে থাকা পাইপটি কুড়িয়ে নিয়ে নিজের কাছে যত্ন করে রেখে দেন। ৩১ বছর নিজের কাছে রাখার পর পাইপটি একই এলাকার রায় সাহেব কালি চরণ মন্ডলের পুত্র ভবতোষ মন্ডলের হেফাজতে রেখে দেন। দীর্ঘদিন পর দাউদ আলী ও ভবতোষ পাইপটি বঙ্গবন্ধু জাদুঘরে সংরক্ষণের উদ্দেশে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়। আর এ লক্ষে তারা দু’জন শরণাপন্ন হয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গীর নিকট। এ ঘটনা শোনার পর মলঙ্গী বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন।

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুরে সকলের উপস্থিতিতে পাইপটি ওসির নিকট হস্তান্তর করেন দাউদ আলী ও ভবতোষ। ওসি মারুফ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বঙ্গবন্ধুর ব্যবহৃত দূর্লভ সিগারেটের পাইপটি বঙ্গবন্ধু জাদুঘরে হস্তান্তরের ব্যাপারে প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বঙ্গবন্ধুর ব্যবহৃত (ট্যোবাকো) পাইপ থানায় হস্তান্তর

আপডেট টাইম : ১০:৩২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০১৬