পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

বন্যার্তদের কিস্তি ঋণ: এ যেন ‘মরার উপর খাঁড়ার ঘা’!

কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার ৯ ইউনিয়নের প্রায় ৩০ হাজার পরিবার বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও এর ধকল কাটিয়ে উঠতে ভুক্তভোগীদের অনেক সময় লাগবে।

এদিকে এ অবস্থায়ও চলতি বন্যার আগে নেওয়া ঋণের কিস্তির জন্য তাদের চাপ দেওয়া হচ্ছে। এমনকি ঋণগ্রহীতাদের সঙ্গে অমানবিক আচরণেরও অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই দুই উপজেলায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করছে বিভিন্ন এনজিও। বন্যায় ঘরবাড়ি ডুবে গেলেও ঋণগ্রহিতাদের কিস্তির টাকার জন্য খুঁজে বেড়াচ্ছেন ওইসব প্রতিষ্ঠানের কর্মীরা। কিস্তির জন্য অমানবিক চাপ দেওয়া হচ্ছে বানভাসিদের ওপর। হাতে-পায়ে ধরেও রেহাই মিলছে না।

কিস্তি নিয়ে এনজিও কর্মীদের সঙ্গে বানভাসিদের ঝগড়া-বিবাদের ঘটনা ঘটছে। কিস্তির টাকার জন্য এনজিওর কর্মীরা কৃষকের গরু-ছাগল নিয়ে যাওয়ার ভয় দেখাচ্ছেন। ফলে কেউ কেউ বাধ্য হয়ে হাত পাতছেন সুদখোর মহাজনের কাছে।

রাজীবপুর উপজেলার চরনেওয়াজী গ্রামের ৪০০ পরিবারের ঘরবাড়িতে বন্যার পানি। বন্যার পানি কমতে শুরু করলেও পুরোপুরি শুকাতে আরও সময়ের প্রয়োজন। সুলতানা বেগমের দুটি ঘর বন্যার পানির তোড়ে ভেসে গেছে।

তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ”বানের পানিতে মরবার নাগছি, হের ওপর এনজিওর কর্মী আইছে কিস্তির জন্য। ঘরে খাবার নাই এর পরও কিস্তির টাকার জন্য চাপ দেয়।

কইলাম, সঞ্চয় থিকা কাইটা নেওয়ার জন্য। তাও মানে না। পরে কর্জ কইরা আড়াই শ’ ট্যাহার কিস্তি শোধ করলাম।”

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

বন্যার্তদের কিস্তি ঋণ: এ যেন ‘মরার উপর খাঁড়ার ঘা’!

আপডেট টাইম : ১০:৫৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০১৬