পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

রাজধানীতে দুই সন্তান হত্যায় মা গ্রেপ্তার

রাজধানীর উত্তর বাসাবো থেকে দুই শিশুর গলা কাটা মরদেহ উদ্ধারের ঘটনায় মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

শনিবার ভোরে উত্তর বাসাবোর কমিউনিটি সেন্টারের পাশের ১৫৭/২ নম্বর বাসার সাততলা থেকে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস ফকির।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উত্তর বাসাবোর বউবাজার এলাকায় সাততলা একটি বাড়ির দুই রুম থেকে মাশরাফি বিন মাহবুব আবরার (৭) ও হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬) নামে ভাইবোনের লাশ উদ্ধার করে পুলিশ।

তাদের বাবা মাহবুবুর রহমান ঢাকা ওয়াসার কর্মকর্তা। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর এলাকায়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মো. মারুফ হাসান সাংবাদিকদের বলেন, ওই দুই শিশুর বাবা মাহবুবুর রহমান এশার নামাজ পড়তে বাইরে বের হয়েছিলেন। নামাজ শেষে বাড়িতে ফিরে শোয়ার ঘরে ছেলে মাশরাফি বিন মাহবুব আবরারের এবং অপর ঘরে মেয়ে হুমায়রা বিনতে মাহবুব তাকিয়ার লাশ দেখতে পেয়ে চিকিৎকার দেন।

এসময় প্রতিবেশীরা ছুঁটে আসেন। কিন্তু সে সময় তারা সন্তানের মা তানজির রহমানকে বাসায় পাননি। এরপর তারা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

পুলিশ কর্মকর্তা শেখ মো. মারুফ হাসান আরো বলেন, পুলিশ ধারণা করছে শিশু দুটি হত্যার সঙ্গে মা জড়িত থাকতে পারেন। হত্যার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত কী না তাও খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তাদের পারিবারিক ও পারিপার্শ্বিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। ডিবি, সিআইডি ঘটনা তদন্ত করছে।

মাহবুবুর রহমানের বড় বোন লায়লা নুর দাবি করেন, তানজির রহমান মানসিক ভারসাম্যহীন। আট বছর আগে তার ভাইয়ের বিয়ে হয়। বিয়ের পর তারা বুঝতে পারেন যে তিনি (তানজির রহমান) মানসিক ভারসাম্যহীন। তার মানিসক রোগের চিকিৎসা চলছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

রাজধানীতে দুই সন্তান হত্যায় মা গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৩২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০১৬