পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৭সেপ্টেম্বর চীন সফরে যাচ্ছেন বিএনপি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

বাংলার খবর২৪.কম: 500x350_5383a7926142874061cd32e21639a4a9_indexচীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন বিএনপি’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে ১৭ই সেপ্টেম্বর ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি চীন যাচ্ছেন। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, মুশফিকুর রহমান, যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন।
দলীয় সূত্র জানায়, প্রতিবছরের মতো দলীয় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানায় চীনা কমিউনিস্ট পার্টি। সে রকম আমন্ত্রণে বিগত বছরগুলোতে বিএনপির প্রতিনিধিদল চীন সফর করেছেন। কয়েকটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন খোদ চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এবারের আমন্ত্রণটি ভিন্ন। এবার বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি। আমন্ত্রণ পেয়ে চেয়ারপারসন কার্যালয় থেকে ড. মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি চূড়ান্তকরা হয়।
সূত্র জানায়, ১০ দিনের এই সফরে চীনা কমিউনিস্ট পার্টির ভাইস চেয়ারম্যানসহ একাধিক শীর্ষ পর্যায়ের নেতার সঙ্গে বৈঠক করবেন বিএনপির প্রতিনিধি দল। এসব বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্য রাজনৈতিক সম্পর্ক উত্তরোত্তর দৃঢ় করার ব্যাপারে জোর দেবেন বিএনপি নেতারা। বিশেষ করে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি থেকে উত্তরণে ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির কূটনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়টির প্রতি সর্বাধিক গুরুত্ব দেবেন তারা। প্রতিনিধি দলে নির্বাচিত একজন সদস্য জানান, এবারের সফরটি বিএনপি ও বাংলাদেশের জন্য খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

১৭সেপ্টেম্বর চীন সফরে যাচ্ছেন বিএনপি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

আপডেট টাইম : ০৮:২১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৪