পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘গ্যাস দিয়ে ভাত-তরকারি রান্না অপচয়’

ডেস্ক : গ্যাসটা এত মূল্যবান সম্পদ যে এটা দিয়ে ভাত-তরকারি রান্নার কোনো মানে হয় না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গৃহস্থালিতে গ্যাস ব্যহারের বিপক্ষে নিজের অবস্থান আবার তুলে ধরে এই ধারা থেকে সরকার বেরিয়ে আসছে বলে জানান তিনি।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো সেন্টারে জ্বালানি নিরাপত্তা দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন মুহিত।

সরকার নানা পদক্ষেপের মাধ্যমে গৃহস্থালিতে গ্যাস ব্যবহার নিরুৎসাহিত করছে। বাসা-বাড়িতে পাইপলাইনের গ্যাস সংযোগ আর না দেওয়ার পাশাপাশি সিলিন্ডারে এলপিজি আমদানি উৎসাহিত করছে।

এ সময় তিনি বলেন, এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ হবে না। চিৎকার করে কোনো লাভ হবে না। এটা কোনোভাবেই হবে না।

বাংলাদেশে উৎপাদিত গ্যাসের ১২ শতাংশ ব্যবহার হয় গৃহস্থালিতে রান্নার কাজে। গ্যাস সঙ্কটের কারণে ২০০৯ সাল থেকে গৃহস্থালিতে নতুন আর গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না বললেই চলে।

বর্তমানে দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার মিলিয়ন ঘনফুটের মতো গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে উৎপাদন দুই হাজার মিলিয়ন ঘনফুটের কিছু বেশি।

অর্থমন্ত্রী বলেন, আমরা ভেবেছিলাম আমাদের দেশে প্রচুর গ্যাস রয়েছে। তাই ডমেস্টিক কনজাম্পশনে (গৃহস্থালিতে ব্যবহার) গ্যাস সরবরাহ করেছিলাম।

‘এখন আমরা যা দেখছি, আমাদের কাছে গ্যাস যা আছে, তা একেবারেই যৎসামান্য। এটা এত মূল্যবান যে, এটা দিয়ে ভাত, চাল রান্না করা একেবারেই অপচয়। এটা আমাদের নিজেদের বোঝা উচিৎ, অন্যদের বোঝানো উচিৎ যে, রান্না- বান্নায় গ্যাসের ব্যবহার চলবে না।’

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

‘গ্যাস দিয়ে ভাত-তরকারি রান্না অপচয়’

আপডেট টাইম : ১১:৪৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০১৬