পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

জঙ্গিরা প্রথমে শিবির করতো : স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক জঙ্গি তৎপরতায় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, বলেন, ‘জঙ্গিবাদের সঙ্গে জড়িতদের প্রায় সবাই শিবির করতো। পরে একেক সময় এরা একেক নামে জঙ্গি তৎপরতা চালাচ্ছে।’

জাতীয় শোক দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনায় মন্ত্রী এ কথা বলেন। ‘বঙ্গবন্ধু দর্শনে মৌলবাদী সন্ত্রাস নির্মূল বিষয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে।

২০০৫ সাল থেকে ২০১৬ সাল পর্যবন্ত প্রায় চার হাজার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এসব জঙ্গিরা প্রথমে শিবির করতো, পরে তারা বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে।’

গত কয়েক মাস ধরেই বাংলাদেশে বেছে বেছে হত্যা বা টার্গেট কিলিং শুরু হয়েছে। আর গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা দেশে জঙ্গি তৎপরতায় এক নতুন অধ্যায়ের সূচনা করে। এত নৃশংসতা এর আগে কখনও জঙ্গিরা দেখায়নি। এই হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিবিরোধী অভিযান জোরদার করে এবং দেশের বিভিন্ন এলাকা থেকে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে কয়েকজন নারী-পুরুষকে আটক করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ে এ দেশের বিরোধিতা আর এখনকার জঙ্গি তৎপরতা বিচ্ছিন্ন কোনো ঘটনায় নয়। সবই একই সূত্রে গাঁথা।’ তিনি বলেন, ‘যখন থেকে তিনি (শেখ হাসিনা) মানবতাবিরোধীদের বিচার শুরু করেছেন তখন থেকেই জঙ্গিরা তৎপর হয়ে উঠছে। আগুন সন্ত্রাস করে ১৯ পুলিশসহ ১৫০ জন নিরীহ মানুষকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা। এখন তারাই একেক সময় একেক নামে জঙ্গি তৎপরতা চালাচ্ছে।’

সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সাবেক সেনা প্রধান হারুন অর রশিদ প্রমুখ। তারা স্বাধীনতাবিরেধী জামায়াতের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ এবং তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো বাজেয়াপ্তের দাবি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

জঙ্গিরা প্রথমে শিবির করতো : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৪:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০১৬