পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বুনোহাতির তাণ্ডবে গৃহবধূ নিহত, ঘরবাড়ি চুরমার

রাঙামাটি : রাঙামাটির লংগদু উপজেলাধীন চাইল্যাতলী এলাকায় বুনোহাতির অতর্কিত আক্রমণে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া দুরাতে হাতির আক্রমণে দুটি বাড়ির কয়েকটি বসতঘর ভেঙে চুরমার করে দেয়।

সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টায় ভাসাইন্যা আদম ইউনিয়নের পূর্ব চাইল্যাতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ইয়াসমিন (৩৫)। তার তিনটি সন্তানও রয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, কয়েক বছর আগে ইয়াসমিনের স্বামী খোরশেদ আলমকেও উম্মত্ত বুনোহাতির পাল পায়ের তলায় পিষ্ট করে মেরে ফেলেছিলো।

এলাকার বাসিন্দা স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ আশরাফ জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় সোমবার রাতেও খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যায় ইয়াসমিনসহ পরিবারের অন্যান্য সদস্যগণ। রাত আনুমানিক সাড়ে ১০টায় তাদের বসতঘরে হামলা চালায় একদল বন্যহাতি।

এ সময় বাড়ির সকলের ঘুম ভেঙে গেলে বাড়ি থেকে সবাই বের হতে পারলেও ইয়াসমিন হাতির সামনে পড়ে যায়।

তখন হাতির আক্রমণে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। হাতির দল পুরো বসতবাড়িটি ভেঙে চুরমার করে দেয়।

এলাকাবাসী জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই একদল বন্যহাতি স্থানীয় গ্রামবাসীর বিভিন্ন বসতঘর ও বাগানে হামলা দিয়ে ভাঙচুর করাসহ বাগান ধ্বংস করছে।

এর আগে রোববারও রাতের অন্ধকারে স্থানীয় বাসিন্দা আবুল মিয়া ও ইব্রাহিম এর দুইটি বসতঘরে হামলা চালিয়েছে বন্য হাতির দল।

এ সময় ঘরের বাসিন্দারা সবাই পালিয়ে প্রাণ বাঁচালেও ঘরগুলো সম্পূর্ণ ভেঙে চুরমার করে দেয় হাতির পাল।

বর্তমানেও ১০/১২টি হাতির একটি পাল পূর্ব চাইল্যাতলী এলাকায় অবস্থান করছে। রাতের যেকোনো সময় হামলা চালাতে পারে এই আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে নির্ঘুম রাত যাপন করছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বুনোহাতির তাণ্ডবে গৃহবধূ নিহত, ঘরবাড়ি চুরমার

আপডেট টাইম : ০৪:১৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০১৬