অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে না বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ব্যাংকটি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স খবর দিচ্ছে, চুরি হওয়া আট কোটি ১০ লাখ ডলার উদ্ধারে ফেডারেল রিজার্ভ এবং সুইফ্ট মানি ট্রান্সফার সিস্টেমের বিরুদ্ধে মামলা না করে, বাংলাদেশ ব্যাংক তাদের সাহায্য চাইবে।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহাকে উদ্ধৃত করে রয়টার্স এই খবর দিয়েছে।কিন্তু এই সিদ্ধান্তের পেছনে কী কারণ রয়েছে, ঐ মুখপাত্র তা ব্যাখ্যা করেননি বলে খবরে বলা হয়েছে।

রয়টার্স বলছে, নিউ ইয়র্ক ফেড এবং সুইফ্টের ভুলের ফলে বাংলাদেশ ব্যাংক হুমকির মুখে পড়েছে, এই যুক্তি নিয়ে বাংলাদেশ ব্যাংক মামলা করার প্রস্তুতি নিচ্ছিল।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন মঙ্গলবার বাংলাদেশের কর্মকর্তারা নিউ ইয়র্কে ফেডারেল রিজার্ভ এবং সু্ইফ্টের কর্মকর্তাদের সাথে বৈঠক শুরু করছেন।

গত ফেব্রুয়ারি মাসে অজ্ঞাতপরিচয় হ্যাকাররা ভুয়া ট্রান্সফার ব্যবহার করে নিউ ইয়র্ক ফেডালের রিজার্ভ থেকে সুইফটের মাধ্যমে ঐ অর্থ হাতিয়ে নেয়।ঐ অর্থ পরে ফিলিপাইনে পাচার করা হয়।

এর আগে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় সেখানকার রিজাল ব্যাংককে দুই কোটি ১০ লক্ষ ডলার জরিমানা করেছে।

বার্তা সংস্থা রয়টার্স ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিকে উদ্ধৃত করে বলেছে, এটিই তাদের সবচেয়ে বড় ধরনের জরিমানার ঘটনা।

অন্যদিকে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) বলেছে, তারা এক বছর সময়সীমার মধ্যেই জরিমানার টাকা পরিশোধ করবে।

নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একাউন্ট থেকে বাংলাদেশের জমা করা আট কোটি ১০ লক্ষ ডলার চুরির ঘটনার সাথে জড়িতরা রিজাল ব্যাংককেই চ্যানেল হিসেবে ব্যবহার করেছিলো।
সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে না বাংলাদেশ

আপডেট টাইম : ০৪:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০১৬