পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

কাওড়াকান্দি-শিমুলিয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় কাওড়াকান্দি-শিমুলিয়ায় বুধবার সকাল ৮টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলছে সীমিত আকারে। পদ্মায় প্রবল স্রোত ও ঢেউ থাকায় শুধু রো-রো ফেরি চলছে।

আভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত থাকায় সকাল থেকে পদ্মায় প্রচণ্ড ঢেউ দেখা দেয়। একপর্যায়ে এ রুটের ছয়টি ডাম্ব ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। পরে এসব ফেরি চলাচল বন্ধ করে দেয় শিমুলিয়া ফেরি কর্তৃপক্ষ। তবে চারটি রোরো ও চারটি কে-টাইপ ফেরি দিয়ে সীমিত আকারে যানবাহন পারাপার চালু রাখা হয়।

এদিকে সকাল থেকে ডাম্ব ফেরিগুলো চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় দেখা দিয়েছে ফেরিস্বল্পতা। নাব্যতা সঙ্কটের কারণে রো রো ফেরিগুলো পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখে। এর ফলে বেলা ১১টায় শিমুলিয়া ঘাটে দেড় শতাধিক ট্রাক ও শতাধিক ছোট গাড়ি ফেরির অপেক্ষায় ছিল। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মাওয়া বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) খন্দকার খালিদ নেওয়াজ জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পদ্মায় প্রচণ্ড ঢেউ থাকায় কয়েকটি ডাম্ব ফেরি বন্ধ রাখা হয়েছে। কয়েকটি চালু রাখা হলেও সেগুলো কাওড়াকান্দি যেতে পারছে না শুধু শিমুলিয়া আসতে পারছে।

এদিকে পদ্মা অশান্ত থাকায় সকাল সোয়া ৮টার পর শিমুলিয়া থেকে কাওড়াকান্দি, মাঝিকান্দি ও কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ, স্পিডবোটসহ ছোট নৌযান চলাচল বন্ধ রয়েছে বলে জানান বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (ট্রাফিক) মো. সাহাদত হোসেন।

ঘাটে আটকে পড়া যাত্রীদের ফেরিতে পদ্মা পারাপার করা হচ্ছে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

কাওড়াকান্দি-শিমুলিয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

আপডেট টাইম : ০৯:২৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০১৬