অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মা মগ্ন ‘কিরণমালা’য়, মেয়ে মরল আগুনে

ডেস্ক : ভারতীয় টিভি সিরিয়াল ’কিরণমালা’ দেখতে গিয়ে এক মেয়েকে হারিয়েছেন তার মা। আরেক মেয়েও মৃতপ্রায়। এই নির্মম ঘটনা ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার চকহরিপুর গ্রামে।

শুক্রবার রাত সাড়ে ৮ টায় দরিদ্র খলিলুর রহমানের স্ত্রী বাড়ির পাশের একটি দোকানে দল বেঁধে ’কিরণমালা’ দেখতে গিয়েছিলেন। এ সময় তার দুই মেয়ে সায়মা (১০) ও ঋতুকে (৭) ঘরে আটকে রেখে যান। আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়।

রাত পৌনে নয়টার দিকে হঠাৎ করে খলিলুর রহমানের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। সে সময় ঘরে ঘুমিয়ে থাকা বড় মেয়ে সায়মা টের পেয়ে জানালা দিয়ে বেরিয়ে আসতে পারলেও বেরোতে পারেনি ওর ছোট বোন ঋতু।

সায়মা বাইরে গিয়ে চিৎকার করতে থাকলেও তার মা কিরণমালা দেখতে মগ্ন ছিল। পরে খোকসা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে ঋতুর ভষ্মীভুত মরদেহ উদ্ধার করে। বড় বোন সায়মার শরীরের অর্ধেকের বেশি দগ্ধ হয়েছে। তাকে প্রায় অর্ধমৃত অবস্থায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অগ্নিকান্ডে শিশুর মৃত্যুর খবর শুনে সেখানে তাৎক্ষনিকভাবে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেবেকা খান। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মা মগ্ন ‘কিরণমালা’য়, মেয়ে মরল আগুনে

আপডেট টাইম : ১১:৪৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬