অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

বাড্ডার ১৮ নেতা-কর্মীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

ডেস্ক : রাজধানীর মেরুল বাড্ডার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৮ জন নেতা-কর্মীকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার তাঁদের আটক করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল।

ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে রয়েছে ওই স্কুল। বাড্ডা থানার পুলিশ বলেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী ওই স্কুলের অধ্যক্ষ। শামসুন্নাহার নিজেও জামায়াতের নেতা। তিনি দলটির মহিলা বিভাগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলটির দুটি শাখা রয়েছে। একটি গুলশানে, অন্যটি মেরুল বাড্ডায়—অভিযান চালানো সেই স্কুল। দুটি শাখারই অধ্যক্ষ শামসুন্নাহার নিজামী। স্কুলটিতে অভিযান চালানোর সময় তিনি সেখানে ছিলেন না। বাড্ডা থানা শাখা জামায়াতের আমির ফখরুদ্দিন মো. কেফায়েতুল্লাহ স্কুলটির ভাইস প্রিন্সিপাল। তিনিই এ শাখা চালাতেন। তাঁকে ও বাড়ির মালিক বিল্লাল হোসেনসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

বাড্ডার ১৮ নেতা-কর্মীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

আপডেট টাইম : ১২:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬