অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নদীতে নিখোঁজ ছাত্রলীগ নেতা উদ্ধার

ঢাকা থেকে বরিশালগামী এমভি পারাবত-১২ লঞ্চের তৃতীয় তলা থেকে নদীতে পড়ে নিখোঁজ ছাত্রলীগ নেতা হিরণ সিকদারকে (২৮) জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে।

রবিবার দুপুর আড়াইটার দিকে ভোলার ইলিশা এলাকায় তার খোঁজ পায় স্বজন ও পুলিশ।

এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে বরিশালের হিজলা উপজেলার কালিগঞ্জ মাঝেরচর এলাকায় এমভি পারাবত-১২ লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে যায় হিরণ। হিরণের সহযাত্রী ও বন্ধুদের দাবি অভিমান করে তৃতীয় তলা থেকে নদীতে ঝাঁপ দেন তিনি। হিরণ বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজার রোড এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী শাহ আলম সিকদারের ছেলে।

এদিকে, রবিবার ভোরে লঞ্চটি বরিশাল ঘাটে পৌঁছালে নৌ পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই কেবিনের তিন যাত্রী হিরণের বন্ধু বরিশাল নগরীর ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শেখ সুজন (২৯), ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম নয়ন (২৯) ও ছাত্রলীগ কর্মী রিয়াজুল ইসলামকে (২৮) আটক করে। পরে তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

বরিশাল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসমাল জানান, ঘটনা জানার পর থেকে নৌপুলিশ উদ্ধার অভিযানে নামে। পাশাপাশি হিরণের স্বজনরা খোঁজ শুরু করেন। দুপুরের দিকে স্বজনরা খবর পান ভোলার ইলিশা এলাকায় জেলেরা নদী থেকে এক যুবককে উদ্ধার করেছে। পরে সেখানে গিয়ে তারা হিরণকে শনাক্ত করেন।

হিরণের বাবা আলম সিকদার জানান, হিরণকে বরিশালে আনা হয়েছে। শারীরিক দুর্বলতার জন্য তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নদীতে নিখোঁজ ছাত্রলীগ নেতা উদ্ধার

আপডেট টাইম : ০৪:৪১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬