অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

জ্বালানি ব্যবসার আড়ালে চলতো নারীদের জঙ্গি প্রশিক্ষণ’

ডেস্ক : গাজীপুর ও টঙ্গী এলাকা থেকে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নারী শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির রাশেদুজ্জামান জ্বালানি ব্যবসার আড়ালে জঙ্গি তৎপরতা চালাতো বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা। আজ বুধবার ভোরে রাশেদুজ্জামান রোজসহ ৫ জেএমবি সদস্যকে আটক করে র‌্যাব। আটক হওয়া অন্য জেএমবি সদস্যরা হলো- আব্দুল হাই (৩৬), শাহবুদ্দিন রকি (২৩), ফিরোজ আহমেদ শেখ (২৭) এবং সাইফুল ইসলাম (২৯)। রাশেদুজ্জামান বাদে সবাই মাদ্রাসার ছাত্র।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের সহকারী পরিচালক এএসপি মিজান বলেন, অভিযানকালে বিপুল পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। র‌্যাব জানিয়েছে, আটক রাশেদের বাড়ি ঝিনাইদহের গোপালপুর সড়কের হলিকানিতে। রাশেদ ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত কানাডায় ছিল।

সেখানে সেন্ট মেরি ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে গ্রাজুয়েশন সম্পন্ন করে ২০১২ সালের শেষের দিকে দেশে ফিরে আসে। কিছুদিন আগে র‌্যাব জেএমবির দক্ষিণাঞ্চলের আমির মাহমুদুল হাসানকে আটক করে। তার মাধ্যমেই রাশেদ জেএমবির সদস্য হয়। উচ্চ শিক্ষিত রাশেদ দ্রুত সংগঠনের শীর্ষ পদে চলে আসেন। বিশেষ করে মাহমুদুল হাসান আটক হলে রাশেদ সংগঠনের দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির হয়। পরে সে নারী জেএমবি সদস্যদের প্রশিক্ষণ দিতো।

র‌্যাবের দাবি, রাশেদুজ্জামান ঝিনাইদহের নিজ এলাকার পাশের এলাকায় কেরোসিন ও ডিজেলের ব্যবসা করতো। এর আড়ালেই সে সংগঠনের কার্যক্রম পরিচালনা করতো। জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ ও গোয়েন্দাদের একটি দল যৌথভাবে বুধবার রাতে গাজীপুর থেকে রাশেদুজ্জামান ও রকিকে আটক করে। পরে তারা জানতে পারে রাতেই জেএমবির অন্য সদস্য ফিরোজ আহমেদ ও সাইফুল ইসলাম চট্টগ্রাম থেকে ফিরবে। তাদের গাজীপুরের টঙ্গীর ছয়দানা হাজির পুকুর মসজিদ সংলগ্ন একটি বইয়ের দোকানে বৈঠক করার কথা ছিল। পরে র‌্যাব কর্মকর্তারা রাশেদুজ্জামান ও রকিকে নিয়ে অপেক্ষা করে। ভোরে জেএমবির বাকি সদস্যরা টঙ্গী পৌঁছলে তাদের আটক করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

জ্বালানি ব্যবসার আড়ালে চলতো নারীদের জঙ্গি প্রশিক্ষণ’

আপডেট টাইম : ০১:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬