অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মুহিতুলের মরদেহ যশোরে

যশোর: বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মরহুম আ ফ ম মুহিতুল ইসলামের মরদেহ যশোরের পৌঁছেছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি খাজুরা বাসসস্ট্যান্ডে এসে পৌঁছায়।

এখানে আগে থেকে অপেক্ষমাণ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এরপর মরহুম আ ফ ম মুহিতুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয় তার শ্বশুরবাড়ি শহরের পূর্ববারান্দী শতদল স্কুলের পাশে। মরহুম মুহিতুলের শ্বশুর শহরের পূর্ব বারান্দী এলাকার আনিসুর রহমান। সেখানে তার শাশুড়ি সুফিয়া রহমানসহ আত্মীয়-স্বজন, পাড়া-পড়শীরা শেষবারের মতো মুহিতুলকে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। সৃষ্টি হয় এক শোকাবহ দৃশ্যের। মরহুমের স্ত্রী গুরুতর অসুস্থ থাকায় ঢাকা থেকে আসতে পারেননি। তবে তার একমাত্র মেয়ে বাধন মরদেহের সাথে এসেছেন।

এখান থেকে মুহিতুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাতপাতালের হিমঘরে।

মরদেহের সঙ্গে আসা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বিএম মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মুহিতুল ইসলামের মরদেহ হিমঘরেই থাকবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে যশোরর ঝিকরগাছায়। ওখানে বি এম হাই স্কুল মাঠে মরহুম মুহিতুলের প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। এই স্কুলেই পড়তেন মরহুম মুহিতুল।

মনিরামপুরের সংসদ সদস্য স্বপন কুমার ভট্টাচার্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন জানান, ঝিকরগাছা থেকে মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হবে তার পৈত্রিক বাড়ি মনিরামপুরে। সেখানে জুম্মাবাদ ২য় জানাযা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মুহিতুলের মরদেহ যশোরে

আপডেট টাইম : ১২:৫১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০১৬