অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

৪৮ ঘণ্টায় পদ্মার পানি বিপৎসীমা ছাড়াতে পারে

ডেস্ক : কুষ্টিয়ার পদ্মানদীর হার্ডিঞ্জ সেতু এলাকায় পানি বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি গ্রামে গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত পদ্মার ভাঙনে ১৫০টি পরিবার বাড়িঘর হারিয়েছে।

কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী নৈমূল হক আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মুঠোফোনে বলেন, ‘যে গতিতে পানি বাড়ছে, এতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদ্মা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে।’ তিনি বলেন, ভারতের বিহার রাজ্যে প্রবল বৃষ্টি হচ্ছে। ভারত তাদের ফারাক্কা বাঁধের দরজা খুলে দিয়েছে। এসব কারণে পদ্মায় পানি বেড়ে যাচ্ছে।

পাউবো সূত্রে জানা গেছে, পদ্মানদীতে পানির বিপৎসীমা হচ্ছে ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। সেখানে আজ দুপুর ১২টার দিকে পানি প্রবাহিত হচ্ছে ১৪ দশমিক ০৬ সেন্টিমিটার। পানি বিপৎসীমা থেকে মাত্র দশমিক ১৯ সেন্টিমিটার দূরে।

পাউবোর পানি পরিমাপ কাজে নিয়োজিত এক কর্মকর্তা জানান, প্রতি তিন ঘণ্টায় ২ সেন্টিমিটার করে পানি বাড়ছে।

পাউবো সূত্রে জানা গেছে, ১৮ আগস্ট পদ্মায় পানির মাত্রা ছিল ১৩ দশমিক ৩২ সেন্টিমিটার। ১৯ আগস্ট ছিল ১৩ দশমিক ৪০ সেন্টিমিটার। ২৫ আগস্ট ছিল ১৩ দশমিক ৯০ সেন্টিমিটার। পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রধান শাখা গড়াই নদেও অব্যাহতভাবে পানি বাড়ছে।

পাউবো বলছে, পদ্মা নদী ও গড়াই নদের গুরুত্বপূর্ণ এলাকা ও বাঁধগুলোতে নজর রাখা হচ্ছে।

শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের কলমিরচর গ্রামে গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত পদ্মা নদীর ভাঙনে ১৫০টি পরিবার গৃহহীন হয়েছে। এ নিয়ে গত ২০ দিনের ভাঙনে গ্রামটির প্রায় ৬০০ পরিবার ঘরবাড়ি হারিয়েছে।

আজ দুপুর ১২টার দিকে ভাঙন কবলিত এলাকায় যান জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান। তিনি নদীর তীরবর্তী এলাকা থেকে গ্রামবাসীকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস দেন।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদেরের ভাষ্য, সেখানকার পদ্মানদীর তীরবর্তী এলাকাগুলো ভাঙছে। পদক্ষেপ নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে। নদীর তীর থেকে মানুষজনকে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী এনামুল হক বলেন, ভাঙন রোধে এই মুহূর্তে কোনো প্রকল্প তাঁদের কার্যালয়ে নেই। কয়েকটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা আছে। সেগুলো অনুমোদন হলে বাস্তবায়ন করতে পারবেন।

সকালে কলমিরচর গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামটিতে প্রায় ৮০০ পরিবারের বসবাস। ২০ দিনে ৬০০ পরিবার নদীভাঙনের শিকার হয়ে গৃহহীন হয়েছে।

নদী ভাঙতে ভাঙতে কলমিরচর গ্রামের বাসিন্দা কুলছুম বেগমের বাড়ির উঠানে চলে এসেছে। তিনি বলেন, বাড়িটুকু ছাড়া আমার আর কিছু নেই। মানুষের অভাবে বসত ঘরটি সরাতে পারছি না।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

৪৮ ঘণ্টায় পদ্মার পানি বিপৎসীমা ছাড়াতে পারে

আপডেট টাইম : ১২:৫৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০১৬