পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

নারায়ণগঞ্জে অভিযানে তামিমসহ নিহত ৩

ডেস্ক : নারায়ণগঞ্জের পাইকপাড়ায় একটি জঙ্গি আস্তানায় অভিযানে গুলশানে হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার সকালে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল ঢাকা থেকে গিয়ে পাইকপাড়ার বড় কবরস্থানের পাশের একটি তিনতলা ভবনে এ অভিযান শুরু করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রথমে অভিযানে চারজন নিহত হওয়ার খবর বলা হয়েছিল। অভিযান শেষে তামিমসহ তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, নিহতদের মধ্যে একজনের চেহারা গুলশানে হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীর সঙ্গে মিল রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানান ‘ শনিবার ভোর থেকে তিনতলা ওই ভবনটি ঘিরে রাখা হয়। অভিযানের বিষয় বুঝতে পেরে ভবন থেকে গুলি ছোড়ে জঙ্গিরা। ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। জঙ্গিরা তাদের কাছে থাকা নথিপত্র পুড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির আশপাশে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভবনের দিকে যাওয়ার সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মাঈনুল হক বলেন, ‘গ্রেপ্তারকৃত এক জেএমবি সদস্যের দেওয়া তথ‌্যের ভিত্তিতে এই অভিযান চলছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

নারায়ণগঞ্জে অভিযানে তামিমসহ নিহত ৩

আপডেট টাইম : ০৭:০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬