পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কাজী জাফরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় পার্টির (কাজী জাফর) সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার। গত বছর ২৭ আগস্ট তিনি ইন্তেকাল করেন।

কাজী জাফরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বেলা ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়িতে মরহুমের কবর জিয়ারাত, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহকর্মীদের উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

১৯৩৯ সালের ১ জুলাই কুমিল্লার চিওড়ার কাজী পরিবারে জন্মগ্রহণ করেন কাজী জাফর আহমদ। ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাধারণ সম্পাদক ছিলেন কাজী জাফর। তিনি ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের শিক্ষামন্ত্রী হন। ১৯৮৬ সালে জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এ ছাড়া তিনি কুমিল্লা-১২ (চৌদ্দগ্রাম) নির্বাচনী এলাকা থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি এরশাদের সঙ্গ ছেড়ে নতুন দল গঠন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কাজী জাফরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট টাইম : ০৭:১৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬