পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

তৈমুরের অভিনব ফাঁদ

ডেস্ক : নারীকণ্ঠ নকল করে পুরুষদের ফাঁদে ফেলে তৈমুর। প্রথমে ওইসব ব্যক্তির মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে। পরে তাদের সঙ্গে নারীকণ্ঠে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে সম্পর্ক তৈরি করে। নারীর পোশাক পরে ভিডিও চ্যাট করে। একপর্যায়ে অনৈতিক সম্পর্ক স্থাপনের কথা বলে বিকাশে তাদের কাছে মোটা অঙ্কের অর্থ আদায় করে। তৈমুরের সঙ্গে আলাপকালে সে জানায়, শহরের রাজনৈতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে তার।

নিজেকে মেয়ে দাবি করে মোটা অংকের টাকা নেয়ার পর সমকামিতার জন্য ছেলে পাঠিয়ে দেয়ার প্রস্তাব দেয় সে। কিন্তু অভিনব কায়দায় সে নিজেই চলে যায় সমকামিতার জন্য। শহরের বেশ কয়েকটি আবাসিক হোটেলসহ নিরিবিলি স্থানে এসব কর্মকাণ্ড চলে। নিজের পরিচয় গোপন রেখে অভিনব কায়দায় সমকামিতা চালায় সে। নারী লোভীদের বশে আনতে কখনও নিজের মায়ের অসুস্থতা, কখনও নিজের নানা সমস্যা দেখিয়ে তাদের কাছে থেকে সহায়তার নামে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। নারীকণ্ঠের সেই তৈমুরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন অনেক ভুক্তভোগী। দীর্ঘদিন ধরে তাকে ধরতে নানা কৌশল নেয় পুলিশ। অবশেষে মঙ্গলবার রাতে পুলিশের জালে আটকা পড়ে সে। শিবগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।

সে সদর উপজেলার মালীগাঁও গ্রামের আব্বাস আলীর ছেলে। প্রায় দু’বছরেরও বেশি সময় ধরে নিজেকে মেয়ে পরিচয় দিয়ে নারীকণ্ঠে শহরের বিভিন্ন পুরুষকে ফাঁদে ফেলে প্রতারণা চালিয়ে আসছে। তৈমুর জানায়, শহরের অনেক নামীদামি ব্যক্তির সঙ্গে হয়েছে তার অনৈতিক সম্পর্ক হয়েছে। এসব কাজে শহরের বেশ কয়েকটি আবাসিক হোটেল নিরাপদ বলে জানায় সে

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

তৈমুরের অভিনব ফাঁদ

আপডেট টাইম : ০৭:৩৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬