অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

তামিম চৌধুরীর চ্যাপ্টার শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

গুলশান-শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীর মৃত্যুর বিষয়টিকে ‘চ্যাপ্টার শেষ’ বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার (২৭ আগস্ট) নারায়ণগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।

অপারেশন ‘হিট স্ট্রং-২৭’ বিষয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘গোয়েন্দাদের তথ্য অনুযায়ী মাস্টারমাইন্ড তামিম চৌধুরী ও তার দুই সহযোগীর এখানে মৃত্যু হয়েছে। তাদের পরিচয় পরে জানানো হবে। ধারণা করছি তামিম চৌধুরীর সবেচেয়ে বড় সহযোগীরও এখানে মৃত্যু হয়েছে। আমরা মনে করি তামিম চৌধুরীর চ্যাপ্টার এখানেই শেষ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা হুজুগে চলি না। আমরা সবকিছু তদন্তের ভিত্তিতে কাজ করে থাকি। আমরা যেটা বাস্তব সেটা নিয়েই কাজ করি। বাস্তবতা হলো জঙ্গিরা সংখ্যায় খুব অল্প। তারা জনবিচ্ছিন্ন। আমাদের জনগণ এদের কোনও আশ্রয় প্রশ্রয় দেয় না। বাকিদেরও আমরা দ্রুত ধরতে সক্ষম হবো।

তামিম চৌধুরীর মৃত্যুতে তথ্য পাওয়ার ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জীবিত অবস্থায় থাকলে তারা তথ্য দেবে কিনা এই নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। আমাদের গোয়েন্দারা কাজ করছে। তাদের কাছে সঠিক তথ্য রয়েছে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় শনিবার সকাল পৌনে ৯টার দিকে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের সদস্যরা। অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

তামিম চৌধুরীর চ্যাপ্টার শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬