অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

অভিনয়ে নারী ক্রিকেট দলের অধিনায়ক

প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম। নাটকটির নাম ‘লাইফ ইজ বিউটিফুল’। আসন্ন ঈদুল আজহায় উপলক্ষে নির্মিত এই নাটকে জাহানারার বিপরীতে আছেন ক্লোজ আপ তারকা মেহরাব।

এছাড়া জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী আরিফ খান জয়ও আছেন নাটকটিতে। প্রথমবারের মত নাটকে কাজ করা নিয়ে জাহানারা বললেন, ‘অভিনয়টা সহজ না। আমার কাছে কঠিনই মনে হয়েছিল। অভিনয়ের চেয়ে ক্রিকেট খেলা সহজ। তবে নাটকের গল্পটা খুবই সুন্দর। আশা করি দর্শকদের ভাল লাগবে।’

নাটকটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। ছয় বছর আগে তিনি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়েও নাটক নির্মাণ করেছিলেন।

উল্লেখ্য, জাহানার আগে ছোট পর্দায় কাজ করেছিলেন মেহরাব হোসেন অপি, রকিবুল হাসান, ইমরুল কায়েস ও হাবিবুল বাশার সুমন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

অভিনয়ে নারী ক্রিকেট দলের অধিনায়ক

আপডেট টাইম : ০১:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬