পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

৪০৫ খাদ্যের নমুনা, ৪৭টিতেই ক্ষতিকারক রাসায়নিক

ডেস্ক : ৪০৫টি খাবারের নমুনা পরীক্ষা করে ৪৭টিতে মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) পরীক্ষাগারে ফল, সবজি, মুড়ি, কাঁচা মরিচ, হলুদের গুঁড়ার নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া গেছে।

২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত সময়ে উৎপাদন পর্যায়, কাঁচাবাজার ও খুচরা বাজার থেকে আইপিএইচ পরিদর্শকেরা এ নমুনা সংগ্রহ করে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরিতে তা পরীক্ষা করে। আজ রোববার আইপিএইচের সম্মেলন কক্ষে এর ফলাফল তুলে ধরা হয়।

ফুড সেফটি ল্যাবরেটরির প্রধান ফাহমিদা ফেরদৌসী পরীক্ষার ফলাফল তুলে ধরতে গিয়ে বলেন, ওই পরীক্ষায় শুঁটকি মাছ পরীক্ষা করে অর্গানোক্লোরিন পাওয়া গেছে। খেজুর, আঙুর ও আম পরীক্ষা করে ফরমালডিহাইড বা ফরমালিন পাওয়া গেছে। মুড়িতে পাওয়া গেছে ইউরিয়া, আর হলুদের গুঁড়ায় নিষিদ্ধঘোষিত এবং মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক আফলাটক্সিন ও মরিচের গুঁড়ায় সদান রেড নামের রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে।

যে ৪৭টি নমুনায় রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে তার মধ্যে ডিমেথ্রোনেট পাওয়া গেছে ৩৪ শতাংশে, কুইনালফস পাওয়া গেছে ৩২ শতাংশে, ক্লোরোপাইরোফস পাওয়া গেছে ১৭ শতাংশ নমুনায়। বাকি নমুনা গুলোতে ম্যালাথিওন, ইথিলফিনাইলনিট্রোফিনেল, ইথোপ্রোফস ও ম্যাটালেক্সিল নামের রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আইপিএইচের পরিচালক এ বি এম জাফরুল্লাহ বলেন, ‘সরকারি অর্থায়নে প্রথমবারের মতো এই পরীক্ষাগুলো আমরা করেছি। এখন থেকে নিয়মিতভাবে এই পরীক্ষাগুলো করার উদ্যোগ নেওয়া হবে।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

৪০৫ খাদ্যের নমুনা, ৪৭টিতেই ক্ষতিকারক রাসায়নিক

আপডেট টাইম : ০৫:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০১৬