অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, তাঁতী লীগ নেতা আটক

নেতিবাচক খবর প্রকাশের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আবু বক্কর সিদ্দিক (৩০) নামের এক সাংবাদিককে আটক করা হয়েছে। পরে স্বজন ও পরিবারের সদস্যরা লিখিত মুচলেকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

রোববার দুপুরে এই ঘটনা ঘটে। আবু বক্কর সিদ্দিক ভোরের অপেক্ষা পত্রিকার ময়মনসিংহ জেলার নিজস্ব প্রতিবেদক। একই সঙ্গে তিনি ময়মনসিংহ শহর তাঁতী লীগের সদস্য বলে জানিয়েছেন জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম। আবু বক্কর সিদ্দিকের বাড়ি বিশ্ববিদ্যালয়ের পাশে বয়রা গ্রামে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইসমাইল হোসেনের কাছে যান। আলোচনার একপর্যায়ে শিক্ষকের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে নেতিবাচক সংবাদ প্রকাশের ভয় দেখান। শিক্ষক কৌশলে বিভাগের কর্মচারী দিয়ে সিদ্দিককে আটকে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বিষয়টি জানান। পরে আবু বক্কর সিদ্দিককে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।

এ বিষয়ে দৈনিক ভোরের অপেক্ষা পত্রিকার সম্পাদক মো. শফিকুল বাশার বলেন, ‘আবু বক্কর সিদ্দিক ময়মনসিংহ জেলার নিজস্ব প্রতিবেদক। তাঁর এ ঘটনায় আমরা তাঁর নিয়োগ বাতিল করব এবং এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হবে।’

যোগাযোগ করা হলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন সাংবাদিকদের বলেন, আবু বক্কর সিদ্দিকের বাবা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন এবং তাঁর দুই ভাই এই বিশ্ববিদ্যালয়েরই গ্র্যাজুয়েট। তাঁর স্বজন ও পরিবারের সদস্যরা লিখিত মুচলেকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, তাঁতী লীগ নেতা আটক

আপডেট টাইম : ০৫:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০১৬