অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ফারাক্কা ক্ষতির পরিমাণ ভারতকে জানানো দরকার : ইনু

ডেস্ক : ফারাক্কার গেট খুলে দেয়ায় বন্যায় দেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা ভারতকে জানানোর পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, ‘ফারাক্কার গেইট খুলে দেয়ায় পদ্মার পানি বেড়ে দেশের যেসব অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে- তার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ভারতকে জানানো দরকার।’

এছাড়াও ফারাক্কার গেইট খুলে দেয়া সঠিক কাজ নয় বলেও মন্তব্য করেছেন মন্ত্রী।

রবিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে নদী ভাঙন এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জঙ্গি দমনের সাফল্য নিয়ে খালেদার মন্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার শাসনামলে তথ্য ধামাচাপা দিয়ে আলামত ধ্বংস করে জঙ্গিদের আড়াল করা হতো। এখন শেখ হাসিনা সরকারের হাতে সঠিক তথ্য আছে বলেই জঙ্গি দমনে সাফল্য অর্জন করতে পারছে।’

এসময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

ফারাক্কা ক্ষতির পরিমাণ ভারতকে জানানো দরকার : ইনু

আপডেট টাইম : ০৫:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০১৬