পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

শিশুপুত্র হত্যার দায়ে বাবা ও মা’য়ের ফাঁসি

ডেস্ক : নাটোরে শিশুপুত্র ইয়াসিন আরাফাত ইমনকে হত্যার দায়ে বাবা এমদাদুল হক মিলন ও সৎ মা নাহিদা বেগমকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এই আদেশ দেন। রায়ে বিচারক গলায় ফাঁস দিয়ে মৃত্যুদ- কার্যকর করার আদেশ দেন।

এমদাদুল হক মিলন বড়াইগ্রাম উপজেলার কামারদহ গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। দন্ডপ্রাপ্ত নাহিদা বেগম পলাতক রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ইমনের মা কুলসুমা বেগমকে ভরণ-পোষণ না দেয়ায় ছেলেকে স্বামীর বাড়িতে রেখে তিনি দীর্ঘদিন ধরে পাশের শ্রীখ- গ্রামে বাবার বাড়িতেই থাকতেন। ২০১৫ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় এমদাদুল হক মিলনের প্রথম স্ত্রী কুলসুমা বেগমের ছেলে কামারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ইমন খেলার সময় তিনটি গ্যাস বেলুন নষ্ট করে ফেলে। এই ঘটনায় তার সৎ মা নাহিদা বেগম ও তার বাবা এমদাদুল হক মিলন তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে নিহতের সৎ মা ও বাবা বৈদ্যুতিক শক লেগে ইমন মারা গেছে বলে এলাকায় প্রচার করতে থাকেন। কিন্তু নিহতের শরীরের কোথাও বৈদ্যুতিক শক লাগার কোন চিহ্ন না পাওয়ায় এলাকাবাসীদের সন্দেহ হয়। পরে পুলিশ নিহতের গলায় কালো দাগ থাকায় সৎ মা ও বাবাকে আটক করে। এসময় জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তারা হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় নিহতের মা কুলসুমা বেগম বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন।

কুলসুমা বেগম জানান, ২০০৭ সালে মিলনের সাথে তার বিয়ে হওয়ার পর জানতে পারেন তার স্বামী একটি হত্যা মামলার আসামি। চাচা আকবর হোসেন হত্যার সাথে তার স্বামী জড়িত এবং রাতে সড়কে ডাকাতি করে। স্বামীকে সুপথে ফেরানোর জন্য বাবার বাড়ি থেকে দু’দফায় সাড়ে তিন লাখ টাকা এনে স্বামীর হাতে দেন। আমার নামে জমি কেনার জন্য বলা হলেও সঠিক দলিল না করে প্রতারণার আশ্রয় নেয়। এনিয়ে প্রতিবাদ করলে মারপিটসহ নির্যাতন করতে থাকে। নির্যাতন সইতে না পেরে ২০১৩ ছেলে ইমনকে বাবার কাছে রেখে তিনি বাপের বাড়ি চলে যান। বাবার বাড়িতে থাকার সময় ইমন মাঝে-মধ্যে গিয়ে তার বাবা ও সৎ মায়ের নির্যাতনের কথা জানাত। ঘটনার দিন রাতে লোকমুখে ইমনের মৃত্যুর খবর জানতে পারি। ছেলের হত্যাকারীদের ফাঁসির রায় হওয়ায় তিনি খুশি।

নাটোর জজ র্কোটের পাবলিক প্রসিউকিটর (পিপি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলাটির দীর্ঘ শুনানি শেষে জেলা ও দায়রা জজ রেজাউল করিম এই দুই জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- দেয়ার আদেশ দেন।

এই মামলায় রাষ্টপক্ষে তিনি নিজে ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

শিশুপুত্র হত্যার দায়ে বাবা ও মা’য়ের ফাঁসি

আপডেট টাইম : ০২:৪৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০১৬