অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

সায়েদাবাদ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে শ্রমিকদের বাধা

ডেস্ক : রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল সংলগ্ন অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করতে গেলে তাতে বাধা দিয়েছে ট্রাক শ্রমিকরা।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, সুমন সরদার এবং নাজমুস শোয়েব।

জানা যায়, রমনা জোনের পুলিশের সহায়তায় দুপুর ১টায় ডিএসসিসি সায়েদাবাদ বায়তুন নূর জামে মসজিদের বিপরীতে অবস্থিত ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য প্রস্তুতি নেয়। এ সময় শ্রমিক নেতার ডিএসসিসি কর্মকর্তাদের অভিযান পরিচালনা না করার অনুরোধ জানান।

এর আগে সকালে ডিএসসিসি সায়েদাবাদের ট্রাকস্ট্যান্ড তুলে নেওয়ার জন্য শ্রমিক নেতাদের নোটিশ দেন।

নোটিশে বলা হয়, রাজধানী ঢাকাকে যানজটমুক্ত রাখতে এবং পরিবেশের উন্নয়নের জন্য ট্রাকস্ট্যান্ড সরিয়ে অন্যত্র নিতে হবে।

দুপুর ১টায় ডিএসসিসির তিনজন ম্যাজিস্ট্রেট সায়েদাবাদে উপস্থিত হয়ে দুই ঘণ্টার মধ্যে ট্রাকস্ট্যান্ড সরানোর জন্য নির্দেশ দেন। এ নির্দেশের পর শ্রমিকরা স্ট্যান্ড না ছাড়ার ঘোষণা দেন। এ সময় তারা কয়েকটি ট্রাক রাস্তায় দাঁড় করিয়ে বাধার সৃষ্টি করে। পরে বিকাল ৩টায় বুলডুজার দিয়ে ডিএসসিসি অভিযান শুরু করে। কিন্তু শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে বাধা দেয়। এ সময় কর্তৃপক্ষ কিছুটা পিছু সরে যায়।

এদিকে শ্রমিকরা অভিযোগ করেছেন, ব্রিটিশ আমল থেকে তৈরি হওয়া এ স্ট্যান্ডে তারা আছেন। এই স্ট্যান্ডকে ঘিরে ট্রাক শ্রমিকদের পরিবার চলে। হঠাৎ সরকারের এমন সিদ্ধান্তকে তারা অমানবিক বলে উল্লেখ করেছেন। তারা বলছেন, পুনর্বাসন ছাড়া কোনোভাবেই ট্রাকস্ট্যান্ড সরানো যাবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

সায়েদাবাদ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে শ্রমিকদের বাধা

আপডেট টাইম : ০২:৪৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬