অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

সাড়া না পেয়ে ছুরিকাঘাত করার সিদ্ধান্ত নেয় ওবায়দুল

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে (১৪) ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছেন ওবায়দুল।

রমনা থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেন বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।

বৃহস্পতিবার দুপুরে নিজ দপ্তরে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘ওবায়দুল জানিয়েছেন, তিনি রিশাকে পছন্দ করতেন। তবে রিশা তাকে পছন্দ করত না। দীর্ঘদিন রিশার পেছনে ঘুরেছেন কিন্তু সম্পর্কের কোনো উন্নতি ঘটেনি। রিশার কাছ থেকে কোনো সাড়া পাননি তিনি। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করার সিদ্ধান্ত নেন ওবায়দুল। ছুরিকাঘাতের সময় তিনি একাই ছিলেন। অন্য কারো সহযোগিতা নেননি।’

গত ২৪ আগস্ট দুপুরে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে রিশার পেট ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যান ওবায়দুল। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যায় রিশা। ওবায়দুলের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কয়েক দিন ধরেই বিক্ষোভ করছেন তার সহপাঠীরা।

ওবায়দুল ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারে বৈশাখী টেইলার্সের কর্মচারী। তাকে বুধবার সকালে নীলফামারী থেকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

সাড়া না পেয়ে ছুরিকাঘাত করার সিদ্ধান্ত নেয় ওবায়দুল

আপডেট টাইম : ০৩:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬