পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

জানাজা প্রতিরোধের ঘোষণা; তবুও হাজার মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত চট্টগ্রামে

চট্টগ্রাম : ছাত্রলীগের প্রতিরোধ ঘোষণার পরও চট্টগ্রামে জামায়াত নেতা মীর কাসেম আলীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শত শত জামায়াত শিবির নেতা-কর্মী নগরীর পুরাতন রেলস্টেশন এলাকায় রবিবার বেলা ২টায় মীর কাসেম আলীর গায়েবানা জানাজা আদায় করেন। জানাজায় অন্তত হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে চট্টগ্রাম কলেজ সংলগ্ন প্যারেড ময়দানে মীর কাসেম আলীর জানাজা প্রতিরোধের ঘোষণা দেয় ছাত্রলীগের। এ কারণে সেখানে তার জানাজার আয়োজন না করে পুরাতন রেলস্টেশন এলাকায় তাৎক্ষণিক জানাজার আয়োজন করে জামায়াত-শিবির। এখানে সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

জানাজায় উপস্থিত ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, নগর উত্তর শিবির সভাপতি সালাহ উদ্দিন মাহমুদ, দক্ষিণ সভাপতি আবু জাফর প্রমুখ।

উল্লেখ্য যে, শনিবার রাতে ‘একাত্তরে মানবতাবিরোধী অপরাধে চট্টগ্রামে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকর হওয়ার পর চট্টগ্রামে ঐতিহ্যবাহী প্যারেড মাঠে তার জানাজা প্রতিহত করার ঘোষণা দেয় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।

এক বিবৃতিতে ছাত্রলীগ হুঁশিয়ারি দিয়ে বলে কেউ কুখ্যাত এ রাজাকারের গায়েবানা জানাজা পড়তে চাইলে তা প্রতিহত করা হবে।

চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম বলেন, এই কলেজ থেকেই উদ্ভব হয়েছিল কুখ্যাত রাজাকার মীর কাসেম আলীর। আমরা আমাদের কলেজকে আর কলুষিত হতে দেব না। মীর কাসেমের কোনো গায়েবানা জানাজা প্যারেড মাঠে হতে দেব না। কেউ যদি কুখ্যাত এই রাজাকারের গায়েবানা জানাজা প্যারেড মাঠে আয়োজন করতে চায় তাহলে আমারা তাদের প্রতিহত করব।

ইতিপূর্বে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া সব জামায়াত নেতাদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম কলেজ সংলগ্ন প্যারেড ময়দানে।

এর আগে ফাঁসির কার্যকর হওয়া মতিউর রহমান নিজামীর জন্য গায়েবানা জানাজা পড়াকে কেন্দ্র করে চলতি বছরের ১১ মে ছাত্রলীগ ও পুলিশ এবং জামায়াত শিবিরের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছিল। এদিন শিবিরের প্রতিরোধে পিছু হটেছিল ছাত্রলীগ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

জানাজা প্রতিরোধের ঘোষণা; তবুও হাজার মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত চট্টগ্রামে

আপডেট টাইম : ০১:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০১৬