অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

যানজট হচ্ছে দুর্বল ড্রাইভের কারণে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতে——–মন্ত্রী

ফারুক আহম্মেদ সুজন : ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাই সড়ক-মহাসড়কে কোথাও কোনো যানজট হবে না যানজট হচ্ছে দুর্বল ড্রাইভের কারণে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা বলেন।
সড়ক পরিবহনমন্ত্রী জানান, আজ দেশের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে। কেরানীগঞ্জের তেঘরিয়া ও মাওয়া চৌরাস্তা মিলিয়ে ৩৪টি মামলা হয়েছে এবং ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বড় গাড়ি রয়েছে, মোটরসাইকেল, ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা রয়েছে।

রাস্তাঘাটে কোনো সমস্যা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, বর্তমানে রাস্তার কোনো সমস্যা নেই। তিনি নিজে রাস্তাঘাট পরিদর্শন করছেন। তিনি আরো জানান, এ ছাড়া ঈদুল আজহায় পশুবাহী ফিটনেসবিহীন গাড়ি চলে এবং রাস্তায় রাস্তায় বিকল হয়ে পড়ে, এটাও যানজটের একটি কারণ।

সড়ক পরিবহনমন্ত্রী জানান, আশুলিয়া সাভারে গার্মেন্টগুলো একই সময় ছুটি হয়। তখন হাজার হাজার শ্রমিক রাস্তায় চলে আসে। কিন্তু এবারের ঈদে যাত্রা আরামদায়ক হবে। যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে যেতে পারবেন। পুলিশ, স্কাউট, গাড়ির মালিক ও সাংবাদিক সবার সহযোগিতা থাকবে।

মাওয়া চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুস সালাম।

তিনি জানান, বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। এ সময় বিভিন্ন ক্যাটাগরির ১১টি মামলা করা হয়েছে। এতে ২১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান 
Theme Developed BY ThemesBazar.Com

যানজট হচ্ছে দুর্বল ড্রাইভের কারণে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতে——–মন্ত্রী

আপডেট টাইম : ০১:৫৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০১৬