পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

ঢাকায় বিজেপি-বিএনপি মুখপাত্রের বৈঠক

বাংলার খবর২৪.কমআ.লীগ-বিজেপি-বিএনপি_51335 : ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র মুখপাত্র এমজে আকবর বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনে রাজপথে ব্যস্ত বিএনপি’র সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে বিজেপি ও বিএনপি’র আগামী দিনে পথ চলা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিজেপি’র মুখপাত্রের সঙ্গে দুই দেশ ও দলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

এমজে আকবরের সঙ্গে অনুষ্ঠিত ওই বিশেষ বৈঠকে বিএনপি’র নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন বলে দলের নির্ভরযোগ্য একটি সূত্র শীর্ষ নিউজকে নিশ্চিত করেছে।

বিএনপির ওই সূত্র জানায়, ঢাকায় বিএনপি’র একজন নেতার বাসায় বিজেপির মুখপাত্র ও বিএনপির মুখপাত্রের সঙ্গে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এমজে আকবর দুই দেশ ও দুই দলের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। বিজেপি মুখপাত্রকে মির্জা ফখরুল বলেন, জনগণের ইচ্ছার বাইরে রাষ্ট্র ক্ষমতায় আঁকড়ে থাকতে চায় আওয়ামী লীগ। বিএনপি দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে মাত্র কয়েক মাসের বেশি সময় দিতে চায় না সরকারকে। ছয় মাসেরও কম সময়ের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান চায় বিএনপি। কারণ, বর্তমান সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় রয়েছে। এতে দেশের মানুষের কোনো সমর্থন নেই। তাছাড়া ক্ষমতাসীন সরকার যেভাবে বিরোধী দলের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা চালাচ্ছে, তাতে করে বিএনপি মনে করে চলমান রাজনৈতিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান নাও আসতে পারে। সরকার ক্রমেই আলোচনার সব পথ বন্ধ করে দিচ্ছে। তাই আন্দোলনকেই একমাত্র হাতিয়ার হিসেবে ধরে নিয়েছে বিএনপি।

সূত্র জানায়, বিজেপি মুখপাত্র এমজে আকবর আগামী দিনে বিএনপির করণীয় কি হতে পারে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম জানান, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণ প্রস্তুত রয়েছে। তাই সহিংসতা নয়, বিএনপি মনে করে অসহিংস আন্দোলনেই সমাধান আসবে। আগামী দিনে দেশের জনগণ আন্দোলনের মাধ্যমেই তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। দেশ ও গণতন্ত্র রক্ষায় জনগণ রাজপথে বিএনপি’র সঙ্গে থাকবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা যায়, আসছে ঈদ-উল আযহার পর বিএনপির একটি প্রতিনিধি দল ভারতের ক্ষমতাসীন সরকারের সঙ্গে দেখা করতে যেতে পারেন। ওই সময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও একজন বিশেষ প্রতিনিধি ভারতে পাঠানো হতে পারে।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রভাবশালী ওই নেতার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

ঢাকায় বিজেপি-বিএনপি মুখপাত্রের বৈঠক

আপডেট টাইম : ০৩:৩৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৪