অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

কেরানীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ : নিখোঁজের একদিন পর বুড়িগঙ্গা নদী থেকে ফারদিন খান (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আইন্তা সারিঘাট এলাকার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফারদিন মুন্সীগঞ্জের লৌহজং থানার মিটুশার গ্রামের লিটু খানের ছেলে। সে ধোলাইপাড় সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
শিশুটির মামা মাহবুব হাওলাদার বলেন, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে খেলার কথা বলে জুরাইনের বাসা থেকে বের হয় ফারদিন। এরপর আর সে আর বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রাতে তিনি বাদী হয়ে শ্যামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাগ্নের মরদেহ শনাক্ত করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু শাহাদাত মোহাম্মদ শাহিন জানান, দুপুরে স্থানীয়রা আইন্তা সারিঘাট এলাকায় মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, শিশুটির বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া বাম কান ও বাম হাঁটুতে আচড়ের দাগ রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

কেরানীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০২:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬