পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

বিআরটিএ’কে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে———সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ফারুক আহম্মেদ সুজন: পরিবহণখাতে শৃংখলা রক্ষা এখন আমাদের অগ্রাধিকার। পরিবহণ ব্যবস্থাপনায় বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ-বিআরটিএ’কে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। কর্তব্য পালনে কোন ধরণের গাফিলতি এবং অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

মন্ত্রী আজ দুপুর কেরানীগঞ্জের ইকুরিয়াস্থ বিআরটিএ অফিস আকর্স্মিক পরিদর্শনশেষে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে একথা বলেন।

মন্ত্রী বলেন, বিআরটিএ’র সেবার মান কিছুটা উন্নতি হলেও কর্মকর্তা-কর্মচারীদের আরও দক্ষতা বাড়াতে হবে। দালালদের দৌরাত্ম কমলেও এখনও কিছু ক্ষেত্রে ভোগান্তির অভিযোগ রয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে বিআরটিএ’র কিছু কিছু সেবা দেয়া হচ্ছে অনলাইনে। এ সুযোগ আরও সম্প্রসারণ করা হবে।

এসময় মন্ত্রী জনগণের ভোগান্তি নিরসনে কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন। এসময়ে উপস্থিত ছিলেন বিআরটিএ এর সহকারী পরিচালক নুরুল ইসলাম ,রফিকুল ইসলাম ,গোলাম হায়দার, মোটরযান পরিদর্শক তানভির আহমেদ প্রমুখ ।

এর আগে জনাব কাদের বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন-বিআরটিসি’র জোয়ার সাহারা এবং মতিঝিল ডিপো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী অকেজো গাড়ি দ্রুত মেরামতের নির্দেশ দেন। এসময় যাত্রী সাধারণের অনুরোধে কুড়িল-বাড্ডা-রামপুরা-গুলিস্তান এবং আজিমপুর-নিউমার্কেট-শাহবাগ-প্রেসক্লাব-মতিঝিল রুটে বিআরটিসি’র দু’টি বাস পরিচালনার নির্দেশ দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

বিআরটিএ’কে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে———সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০১:৪১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬