পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

৩ বছরের শিশু ধর্ষণ; গ্রেফতার৬০ বছরের বৃদ্ধ

ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে ৩ বছরের এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব দিল্লির অমর কলোনিতে।

বুধবার এ ব্যাপারে মামলা হওয়ার পর বুধবার রাতেই আটক করা হয় ওই ব্যক্তিকে। বুধবার সকালে মেয়েটি তার মাকে তার গোপনাঙ্গে ব্যথার কথা জানায়। মায়ের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায়, তাদের একই ভবনের দ্বিতীয় তলার ‘আঙ্কেল’ তাকে তার ঘরে ডেকে নিয়ে যৌন নিগ্রহ করেছে। এই বিষয়টি শিশুটির মা জানতে পারার পরেই অমর কলোনি পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ জানান। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে।

শিশুটি পুলিশকে জানিয়েছে, ওই ব্যক্তি তাকে মিষ্টি ও চিপস দেয়ার লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে যেত। এরপরই তাকে যৌন নিগ্রহ করত। ডাক্তারি পরীক্ষাতে প্রমাণ হয়ে যায় শিশুটিকে একাধিক বার ধর্ষণ করা হয়েছে। এরপরেই পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে তার বাড়ি থকে গ্রেফতার করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একাধিক তথ্য-প্রমাণ রয়েছে তাদের হাতে। অভিযুক্ত ব্যক্তি কোনও মানসিক সমস্যার শিকার কিনা তা খতিয়ে দেখতে ডাক্তারি পরীরক্ষা করানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু রাজধানী দিল্লি যে আজও সুরক্ষিত নয় তা আরও একবার প্রমাণ হলো এই নৃশংস ঘটনার মধ্য দিয়ে।
সূত্র: টাইমস অব ইনডিয়া

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

৩ বছরের শিশু ধর্ষণ; গ্রেফতার৬০ বছরের বৃদ্ধ

আপডেট টাইম : ০৪:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬